গৃহবধূকে পুড়িয়ে হত্যায় পলাতক স্বামী-সতিন গ্রেপ্তার

আপডেট : ০২ মে ২০২৩, ১১:৫৮ এএম

ঝিনাইদহে প্রথম স্ত্রীকে নির্যাতন ও পুড়িয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডের পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ মে) ভোরে রাজধানীর যাত্রবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- স্বামী শহিদুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী চম্পা খাতুন। তারা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা জানান, ২০১২ সালে শহিদুল ও তার দ্বিতীয় স্ত্রী চম্পা যৌতুকের দাবিতে মাজেদা বানুকে পুড়িয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্বজন বাদি হয়ে সদর থানায় এ দুই জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পুলিশ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে।

আরও পড়ুন: বিশ্বব্যাংক প্রধানকে পদ্মা সেতুর ছবি উপহার শেখ হাসিনার

দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ হত্যা মামলায় স্বামী শহিদুল ইসলাম ও সতিন চম্পা খাতুনকে আদালত মৃত্যুদণ্ড দেন। তবে তারা পলাতক ছিলেন। 

তিনি জানান, গ্রেপ্তারদের থানায় নিয়ে আসা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। 


একাত্তর/এসি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর