পিএমও’র কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

আপডেট : ০৩ মে ২০২৩, ১১:২৭ এএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক যুবককে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ি থানার পুলিশ।

তার নাম মুরাদুজ্জামান মুরাদ (৩০)। তিনি ঝিনাইগাতি উপজেলার দুপুরিয়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২ মে) বিকেলে নালিতাবাড়ি শহরের উত্তর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে সংবাদ সম্মেলন এ খবর জানান সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমিন। 

সংবাদ সম্মেলনে এএসপি জানান, মুরাদ দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে বেকারদের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। শুধু তাই নয়, প্রার্থীদের হাতে ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দিতেন তিনি।  

ইয়াসমিন জানান, ইতিমধ্যেই মুরাদের প্রতারণার অভিযোগে ভুক্তভোগীরা পুলিশের আইজিপিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। 

আরও পড়ুন: পদ্মায় প্রকাশ্যে ডাকাতি, আটক সাত, ১৫ লাখ টাকা উদ্ধার

তিনি আরও জানান, সম্প্রতি শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকার একজনকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দেন মুরাদ। সেই সঙ্গে দুই দফায় ওই ব্যক্তির কাছ থেকে ছয় লাখ টাকাও হাতিয়ে নেন। পরে ভুক্তভোগী শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

মুরাদকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর