চট্টগ্রামে গাড়ি চাপায় এএসআই হত্যায় তিনজন গ্রেপ্তার

আপডেট : ১৯ জুন ২০২১, ০৮:০৫ পিএম

চট্টগ্রামে গাড়ি চাপা দিয়ে পুলিশের এএসআই মো. সালাউদ্দিনকে হত্যাকারী মাইক্রোচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মাইক্রোবাসের চালক মোহাম্মদ বেলাল (৩৪), মাদক বিক্রেতা মোহাম্মদ রাশেদ ওরফে রাসেল ও সামশুল আলম।

শনিবার (১৯ জুন) দুপুরে নগরীর পাঁচলাইশ উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। 

নগর পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোখলেছুর রহমান জানান, পুলিশ হত্যাকারী মাইক্রোবাস চালকসহ তার অপর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গত ১১ জুন ভোর সাড়ে চারটার দিকে চান্দগাঁওয়ের কাপ্তাই রাস্তার মাথায় একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলেও সেটি না থেমে এএসআই সালাউদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। 

পরে পুলিশ ধাওয়া করে চান্দগাঁও বোর্ড স্কুল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি আটক করে। সেটি থেকে ৭৩০ লিটার চোলাই মদ জব্দ করে পুলিশ।

এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিলেন। পরে আসামিদের গ্রেপ্তারে ব্যাপক তদন্তে নামে পুলিশ। এক পর্যায়ে তথ্য-প্রযুক্তির সহায়তা আসামিদের শনাক্ত করা হয়।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকায় জলজটে তীব্র ভোগান্তি

গাড়িচালক ও তার সহযোগীদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মামলা হয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি চলছে। 

একাত্তর/আরবিএস  
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর