এক পদে দুই শিক্ষক নিয়োগ, প্রধানশিক্ষক কারাগারে

আপডেট : ০৬ মে ২০২৩, ০৮:৫৩ পিএম

নীলফামারীতে এক পদে দুই শিক্ষক নিয়োগের অভিযোগ একটি বিদ্যালয়ের প্রধানশিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ মে) আদালতে মামলা দায়েরের পর শুক্রবার (৫ মে) তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শনিবার (৬ মে) দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই শিক্ষকের নাম রফিকুল ইসলাম। তিনি জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধানশিক্ষক হিসেবে কর্মরত আছেন। 

মামলার নথিতে জানা যায়, ২০১৫ সালে ওই বিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পান রুস্তম আলী। একই বছর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ওই পদে বিকাশ চন্দ্র নামের অপর একজনকে নিয়োগ দিন। এরপর রুস্তম আলী ২০১৯ সালে এমপিওভুক্তির জন্য অধিদপ্তরে আবেদন করলে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্রের নামেও এমপিওভুক্তির আবেদন পাঠান। এক পদে দুই শিক্ষকের আবেদনের অভিযোগ হওয়ায় তাদের এমপিওভুক্তি স্থগিত হয়।

শিক্ষক রুস্তম আলী বলেন, বিষয়টি জানার পর প্রধানশিক্ষকের কাছে জানতে চাইলে তিনি আমার এমপিও এনে দেবেন বলে জানান। কিন্তু আজও আমাকে এমপিওভুক্ত করা হয়নি।

পরে এঘটনায় প্রধানশিক্ষক রফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সায়েদুল ইসলাম এবং কমিটির অপর একজন সদস্যসহ তিন জনের নামে আদলতে মামলা দায়ের করি। আদালত ডিমলা থানা পুলিশকে মামলাটি রেকর্ড করার নির্দেশ দেন।

আরও পড়ুন: বিদ্যালয়ের গেট ভেঙে শিশু নিহত

ডিমলা থানার পরিদর্শক কর্মকর্তা লাইছুর রহমান বলেন, আদালতের নির্দেশে চার মে থানায় মামলাটি রেকর্ড করে প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 


একাত্তর/এসি

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর