বিদ্যালয়ের গেট ভেঙে শিশু নিহত

আপডেট : ০৬ মে ২০২৩, ০৮:৩১ পিএম

নীলফামারীতে বিদ্যালয়ের লোহার গেট ভেঙে চার বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার (৬ মে) সকাল সাতটার দিকে জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেরভেরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মুনতাহার আক্তার (৪)। সে একই ইউনিয়নের মাঝাপাড়া হাজীরহাট গ্রামের মজনু মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে মা রুবিনা বেগম শিশুটিকে সঙ্গে নিয়ে ধান শুকাতে বিদ্যালয় মাঠে যান। মা কাজে ব্যস্ত থাকায় বিদ্যালয়ে মাঠে প্রবেশের লোহার গেটের পাশে খেলছিল শিশুটি। এসময় গেটটি ভেঙে শিশু গায়ের ওপরে পড়ে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে থেকে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে শিশুটি মারা যায়।  

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ‘সুপার স্পেশালিস্ট’ ভুয়া ডাক্তার আটক

কিশোরগঞ্জ থানার পরিদর্শক রাজিব কুমার রায় বলেন, মরদেহ রংপুর থেকে আসার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর