নড়াইলে নিখোঁজের চারদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট : ১০ মে ২০২৩, ১০:৫৮ পিএম

নড়াইলের লোহাগড়ায় নিখোঁজের চারদিন পর এসএসসি পরীক্ষার্থী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার বিকেলে লংকারচর গ্রামের মিরু শেখের বাড়ির পাশের বাগান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

নিহত পরীক্ষার্থী সিরাজুল ইসলাম ওরফে সিরাজ শেখ (১৫) উপজেলার চরদৌলতপুর গ্রামের ইকরাম শেখের ছেলে। 

এলাকাবাসী জানায়, উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের ইকরাম শেখের ছেলে ও স্বরসতী একাডেমীর এসএসসি পরীক্ষার্থী সিরাজের সাথে একই গ্রামের সবুর শেখের মেয়ে মাদ্রাসার শিক্ষার্থী ইয়াসমিনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের দুইজনের মধ্যে প্রায়ই মোবাইল ফোনে যোগাযোগসহ দেখা-সাক্ষাৎ হতো। তিনটা পরীক্ষার পর গত শনিবার রাত আটটার পর সিরাজ নিখোঁজ হলে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের পক্ষ থেকে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়। 

পুলিশ জানায়, বুধবার বিকালে এলাকাবাসী আমবাগানের মধ্যে একটি বিকৃত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতিতে নিহত সিরাজের পরিবারের সদস্যরা তার পরনের পোশাক দেখে মরদেহ শনাক্ত করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও পড়ুন: বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেজেট প্রকাশ

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত কিশোরের প্রেমিকা ইয়াসমিন, তার পিতা সবুর শেখ, মা ও ভাই জাহিদুল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 


একাত্তর/জো

নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর