বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেজেট প্রকাশ

আপডেট : ১০ মে ২০২৩, ১০:০৫ পিএম

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ববিপ্রবি) গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৫৪টিতে।

প্রজ্ঞাপনে বলা হয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১ এর উপধারা (২) এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার আগামী ২২ মে উক্ত আইন কার্যকর করার দিন নির্ধারণ করেছে।

এর আগে, গত ১৩ মার্চ ববিপ্রবি স্থাপনে পুরনো আইন থাকায় ২০১৯ সালে অনুমোদিত এ সংক্রান্ত নতুন আইনের খসড়া বাতিল করা হয়। 

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠক শেষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় এ সংক্রান্ত একটি আইন পাস হয়ে আছে। সেই আইনে বলা ছিল, সরকার আইনটি গেজেট আকারে প্রকাশ করলে সেটি কার্যকর হবে। 

image


একই স্থানে এবং একই বিষয়ে দুটি আইন থাকার যুক্তি না থাকায় ২০০১ সালের আইনটি কার্যকর রেখে ২০১৯ সালে নীতিগতভাবে পাস হওয়া আইনটির খসড়া বাতিল করা হয়েছে। অবশেষে বুধবার সেই আইনটি গেজেট আকারে প্রকাশ করে আইন কার্যকরের তারিখ ধার্য করলো শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন: ডিসির স্বাক্ষর জাল করে টাকা তুলতে গিয়ে তরুণ আটক

এদিকে, বিশ্ববিদ্যালয় নিয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির খবরে বগুড়ার বিভিন্ন মহলে খুশির জোয়ার দেখা দিয়েছে। 


একাত্তর/জো

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর