চলতি মাসের শেষে চালু হতে পারে 'ম্যাঙ্গো স্পেশাল ট্রেন'

আপডেট : ১১ মে ২০২৩, ০২:৩৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানী ঢাকাগামী ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হতে পারে চলতি মাসের শেষ সপ্তাহে। চাঁপাইনবাবগঞ্জে আমচাষী, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে এ তথ্য জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কর্মাশিয়াল ম্যানেজার (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস। 

বৃহস্পতিবার (১১ মে) সকালে তিনি চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে এই মতবিনিময় সভা করেন। 

এর আগে আমচাষী, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকরা চলতি মাসের ২০ মে থেকে ম্যাংগো স্পেশাল টেন চালুর দাবি জানান। এর প্রেক্ষিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কর্মাশিয়াল ম্যানেজার (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস বলেন, আজকে (বৃহস্পতিবার) সকলের মতামত নেয়ার জন্যই এখানে এসেছিলাম। আমচাষী ও ব্যবসায়ীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর দিন তারিখ নির্ধারণ করা হবে। তবে অবশ্যই স্থানীয়দের দাবির বিষয়টি বিবেচনার নিয়েই ট্রেন চালু করা হবে। 

তিনি আরও বলেন, গত বছর ম্যাংগো স্পেশাল ট্রেনে কেজি প্রতি আম পাঠাতে খরচ হয়েছে এক টাকায় ৩১ পয়সা। আশা করছি এবারও তাই থাকবে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ম্যাংগো স্পেশাল ট্রেনে কোচ সংখ্যা বাড়ানো হবে। এছাড়াও জনসাধারণকে ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পরিবহনের জন্য উদ্বুদ্ধ করতে এবছর বিভিন্ন উদ্যোগ নেয়া হবে। ট্রেন চালুর আগে ব্যাপক হারে বাজারে বাজারে মাইকিং ও লিফলেট বিতরণ করা হবে। এছাড়াও বিভিন্ন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আম বুকিংকারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আম বুকিং করা হবে। 

সভায় আমচাষী ও ব্যবসায়ী আব্দুল আহাদ জানান, আমরা প্রত্যেক বছর ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পাঠায়। খরচ কম ও কম সময়ে আম পরিবহন সম্ভব হওয়ায় এতে সুবিধা হয়। তবে কয়েক দিনের জন্য চালু না রেখে পুরো আম মৌসুমে এই ট্রেন চালু রাখার দাবি জানান তিনি। 

এসময় সভায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ওবাইদুল্লাহসহ রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

image


উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনটি ছেড়ে পথিমধ্যে আমনুরা জংশন, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন, কাঁকনহাট, রাজশাহী, সরদহ রোড, আড়ানী, আব্দুলপুর, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে। ম্যাংগো স্পেশাল ট্রেনে শুধু আম নয়, আমের সঙ্গে শাকসবজিসহ অন্যান্য ফলমূলও পরিবহন করা যাবে। 

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে রাজধানীগামী ম্যাংগো স্পেশাল ট্রেনটি চালু হয় ২০২০ সালের ৫ জুন। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পরিবহন হয় ১ লাখ ৬৭ হাজার ৮২ কেজি। এতে রাজস্ব আয় হয় ২ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা। দ্বিতীয়বারের মতো ২০২১ সালের ২৭ মে ট্রেনটি চালু করা হয়। সেই বছর আম পরিবহন করা হয় ২ লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি। রাজস্ব আদায় হয় ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা। সর্বশেষ গতবছর ম্যাংগো স্পেশাল ট্রেনে মোট ১ লাখ ৪৮ হাজার ২৫৫ কেজি আম পরিবহন করা হয়। এতে ১ লাখ ৭৫ হাজার ৬৩৪ টাকা আয় হয়েছিল।

 

একাত্তর/আরবিএস  

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এবছরও থাকছে না ‘ম্যাংগো ক্যালেন্ডার’। পরিপক্ব হলে তবেই বাজারজাতকরণ করা যাবে আম।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর