নির্দেশনা উপেক্ষা করে বরিশালে চলছে কোচিং বাণিজ্য

আপডেট : ১৬ মে ২০২৩, ০৪:৩৬ পিএম

এসএসসি পরীক্ষা চলাকালে সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা থাকলেও তা অমান্য করে বরিশালে বিভিন্ন বিদ্যালয়ে চলছে কোচিং বাণিজ্য। 

অতিরিক্ত ক্লাসের নামে স্কুল কক্ষেই চলছে কোচিং। শিক্ষকদের দাবি, শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই কোচিং চালু রাখা হয়েছে। 

তবে উল্টো দাবি করেছেন অভিভাবকরা। তারা অভিযোগ করেছেন, ক্লাসে না পড়িয়ে উল্টো শিক্ষার্থীদের জিম্মি করে চলছে অতিরিক্ত টাকা আয়। 

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এসএসসি পরীক্ষা চলার সময় এক মাস বন্ধ থাকবে দেশের সব কোচিং সেন্টার। তবে বরিশালে সেই নির্দেশনা মানার বালাই নেই।

জেলার হালিমা খাতুন বালিকা বিদ্যালয় পরীক্ষার সেন্টার হওয়ায় একমাসের জন্য স্কুল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে অতিরিক্ত ক্লাসের নামে সেখানেই চলছে কোচিং বাণিজ্য। 

শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের ক্লাসে তেমন লেখাপড়া না হওয়ার একই শিক্ষকের কাছে কোচিং করছেন তারা। কারণ, পাঠ্যসূচির অনেক কিছুরই তাদের বোঝা ও পড়া হয়নি। 

আর, অভিভাবকদের অভিযোগ, কোচিং করাতে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। কোচিং-এর জন্য বাধ্য করা হচ্ছে শিক্ষার্থীদের। এনিয়ে কোন কথাও বলা যায় না। 

স্কুলটির শিক্ষকরা জানান, তারা প্রধান শিক্ষকের নির্দেশে কোচিং পরিচালনা করছেন। এজন্য আয়ের ৪০ শতাংশ টাকা প্রধান শিক্ষককে দেয়া হয়। তবে, আর্থিক সুবিধা নেয়ার কথা অস্বীকার করেছেন প্রধান শিক্ষক এস এম ফখরুজ্জামান।

আরও পড়ুন: খাদ্য নয়, গৃহনির্মাণ সামগ্রী চান সেন্ট মার্টিনবাসীরা

জেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধিরা বলছেন, পরীক্ষা চলাকালে শুধু বিদ্যালয়ে নয়, বাইরেরও সব ধরনের কোচিং বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। 

তারা বলেন, অভিযোগ পেলে তারা তদন্ত করে দেখবেন। আর তদন্তে কোচিং করানোর বিষয়টি প্রমাণ হলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসি

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর