জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব, নিহত এক, আহত ২০

আপডেট : ১৭ মে ২০২৩, ০৪:৩৮ পিএম

জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ওপর দিয়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ঝড়ে গাছ চাপা পড়ে এক যুবলীগ নেতা নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া ঝড়ে বহু ঘরবাড়ি ও সহস্রাধিক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার দুটি উপজেলার ওপর দিয়ে এই ঝড় প্রবাহিত হয়। এসময় মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের আমবাড়িয়া বাজারে দোকানের ওপর বটগাছ ভেঙে ওই যুবলীগ নেতার মৃত্যু হয়।

তার নাম সুজন খান (৩০)। তিনি আমবাড়িয়া গ্রামের সোজা খানের ছেলে এবং দুরমুট ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী সংবাদিকদের বলেন, রাতে কালবৈশাখী ঝড় উঠলে সুজন আমবাড়ীয়ার একটা মুদির দোকানে আশ্রয় নেন। কিছুক্ষণ পড়ে ওই দোকানের ওপর একটি বটগাছ ভেঙে পড়ে। গাছচাপায় ঘটনাস্থলেই তার ‍মৃত্যু হয়।

খালেকুজ্জামান আরও বলেন, ঝড়ে এই এলাকার ভুট্টা চাষীদের অনেক ক্ষতি হয়েছে। আরও ১২-১৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

আরও পড়ুন: বাঁশের সাঁকোতেই যুগ পার, ভোগান্তিতে ১০ গ্রাম

এদিকে স্থানীয় প্রশাসনের সূত্র জানিয়েছে, ঝড়ে ইসলামপুর ও মেলান্দহ  উপজেলায় সহস্রাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে বহু গাছপালা। ঘর ও গাছচাপায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, ঝড়ের সময় গাছ পড়ে জামালপুর-মেলান্দহ-দেওয়ানগঞ্জ সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ঝড়ে নিহতের পরিবারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। 


একাত্তর/এসি

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর