খুলনা সিটিতে টিকে রইলেন তিন প্রার্থী

আপডেট : ১৮ মে ২০২৩, ০১:০৮ পিএম

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সাতজন মেয়র প্রার্থীর ভেতর চারজনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। প্রার্থীতা বহাল রয়েছে আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেকের। এর সাথে রয়েছে জাপার শফিকুল আলম মধু ও ইসলামি আন্দোলন হাফেজ আবদুল আওয়ালের।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম বৃহস্পতিবার নগরীর নূরনগর নির্বাচন অফিসের চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়।

খুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টায় ৭ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শুরু হয়। 

প্রসঙ্গত, আগামী ১২ জুন কেসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবছর মেয়র পদে ৭ জন, ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৪৯ জন এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী হয়েছিলেন। এদের ভেতর মেয়র পদের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন পেলেন চারজন। বাকি পদগুলোতে চূড়ান্ত মনোনীতদের বিষয়ে এখনো পাওয়া যায়নি।

জানা যায়, বাতিলকৃত মেয়র প্রার্থীদের কারও আপত্তি থাকলে আপিলের সুযোগ রয়েছে।

উল্লেখ্য, আগামী ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৬ মে প্রতীক বরাদ্দ করা হবে এবং ১২ জুন ভোটগ্রহণ করা হবে।


একাত্তর/এআর

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর