এসএসসি পরীক্ষায় নকল দিতে গিয়ে হাতেনাতে ধরা শিক্ষক

আপডেট : ১৮ মে ২০২৩, ০৪:৫১ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার হলে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার অভিযোগে এক শিক্ষককে বিশ হাজার টাকা জরিমানাসহ পরীক্ষাকেন্দ্রের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সাজাপ্রাপ্ত কমল চন্দ্র দাস রাজিহার ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহকারী শিক্ষক। 

ওই কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব অনিল চন্দ্র কর জানান, বৃহস্পতিবার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোকেশনাল গ্রেড-১ পরীক্ষা চলাকালীন সময় কমল চন্দ্র দাস মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে প্রশ্নের উত্তর সংগ্রহ করে তা পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করছিলেন। 

বিষয়টি দেখতে পেয়ে কেন্দ্র পরিদর্শক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলম তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে বিশ হাজার টাকা জরিমানা এবং সমস্ত পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।

এ ব্যাপারে ওই শিক্ষকের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। 

আরও পড়ুন: মাধবকুণ্ডের পরিবেশ রক্ষায় উদ্যোগ চান পর্যটকরা

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন বলেন, পরীক্ষাকেন্দ্রে শিক্ষক কমল চন্দ্র দাস মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে প্রশ্নের উত্তর সংগ্রহ করে তা পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করছিলেন। 

তিনি জানান, বিষয়টি জানতে পেরে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে বিশ হাজার টাকা জরিমানা এবং পরীক্ষাকেন্দ্রের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।


একাত্তর/এসজে

অদম্য মেধা, কঠোর পরিশ্রম আর অভাবের সঙ্গে নিরন্তর লড়াই করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফারজানা আক্তার। ইচ্ছে ছিল ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার। কিন্তু দারিদ্র্যের কঠিন...
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর