মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

আপডেট : ১৮ মে ২০২৩, ০৫:৫৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসা পড়ুয়া সাত বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। 

মঙ্গলবার রাতে উপজেলার তারাবো পৌরসভার মুগরাকুল হাদিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, অভিযুক্ত আবু সুফিয়ান মুগরাকুল হাদিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি। 

ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, তাদের বাড়ি পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলায়।

ওই শিশুকে কোরআনে হাফেজ করার উদ্দেশ্যে কয়েকমাস আগে তাকে মুগরাকুল হাদিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করান তার বাবা-মা। সেখানে বোর্ডিংয়ে থেকে লেখাপড়া করতো সে।

মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থীকে আবু সুফিয়ান তার নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন। এরপর এই ঘটনা অন্য কাউকে না জানাতে তাকে হুমকি দেন তিনি। 

তবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে সে ঘটনাটি তার পরিবারকে জানায়। পরে তাকে বুধবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও পড়ুন: এসএসসি পরীক্ষায় নকল দিতে গিয়ে হাতেনাতে ধরা শিক্ষক

এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান বলেন, মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ হিসেবে...
আগামী রোববার থেকে দেশে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা টানা পাঁচ থেকে সাতদিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
প্রথমে শিশুটিকে কোলে নিতে কিছুটা অস্বস্তি বোধ করলেও, শেষ পর্যন্ত হাসিমুখেই সম্পন্ন করেন পুরো ফটোশুট। কেউই তখন কল্পনা করতে পারেননি, প্রায় দুই দশক পর বিশ্বকাপের ফাইনালে শিরোপার লড়াইয়ে এই দুজনই হবেন...
সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর