সকাল থেকে সারাদেশে ভারী ও মাঝারি বৃষ্টি

আপডেট : ১৯ মে ২০২৩, ১১:৪৬ এএম

প্রচণ্ড গরমের পর সকাল থেকে সারাদেশে ভারী ও মাঝারি বৃষ্টি হয়েছে।

নেত্রকোণায় শুক্রবার সকাল থেকে বৃষ্টিতে অনেকটা বিপাকে পড়েছে স্কুল কলেজ, অফিসগামীসহ সাধারণ মানুষ।

এদিকে বুধবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টিতে, সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের দুই একটি বাড়ী ও দোকানের চাল উড়ে যায়।

রাঙ্গাবালীতে সকাল থেকেই শুরু হয়েছে ঝড়ো হাওয়া আর ভারী বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই মাছ ধরা অনেক জেলে ট্রলার উপকূলের কাছাকাছি অবস্থান করছে।

এদিকে, বৃহস্পতিবার রাত ৯টা ৪২ মিনিটে জ্যৈষ্ঠ অমাবস্যার তিথি শুরু হবে।

আরও পড়ুন: ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুরু

জামালপুরের ইসলামপুরে বুধবার বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে, উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন গ্রামে কাঁচাপাকা বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়। গাছপালা ও আবাদি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


একাত্তর/আরএ

উত্তরাঞ্চলের জেলা রংপুরসহ এ বিভাগে হঠাৎ করেই দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেড়ে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দিনে প্রচণ্ড গরম, আর রাতে হালকা শীত অনুভূত হচ্ছে। 
চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে...
সাম্প্রতিক বছরগুলোতে সিলেটে অস্বাভাবিক হারে বৃষ্টিপাত বেড়েছে। এবার মে মাসে স্বাভাবিকের চেয়ে ২৩৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে, যা বিগত ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ।
নাটোরের তিন উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। রোববার (৬ এপ্রিল) বিকেলে নাটোর সদর, বাগাতিপাড়া ও লালপুর উপজেলার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিসহ বিপুল শিলাবৃষ্টি শুরু হয়। 
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর