পটুয়াখালীতে সংঘর্ষের পর বিএনপির সমাবেশ পণ্ড

আপডেট : ২০ মে ২০২৩, ০১:৫২ পিএম

পটুয়াখালীতে পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়ানোর পর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়েছে পুলিশ। ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপে পুলিশসহ আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শহরের বনানী মোড়ে শনিবার সকালে যুবলীগ ও  বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাছাকাছি সময়ে যুবলীগ ও বিএনপির সমাবেশ শুরু হয়। পাল্টাপাল্টি এই সমাবেশ কেন্দ্র করে পৌরসভা মোড় থেকে সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছোঁড়ে।

সমাবেশ পণ্ড হওয়ার পর নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। সমাবেশে তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। 


একাত্তর/আরবি 

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর