নেতার বাড়িতে আবারও ছাত্রদলের পদবঞ্চিতদের হামলা

আপডেট : ২০ মে ২০২৩, ০৭:৪১ পিএম

নরসিংদীতে ছাত্রদলের পদবঞ্চিত এক অংশের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও হামলা চালিয়েছে। এছাড়া তারা বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। খোকনের বাড়ির নিচতলা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

শনিবার দুপুরে সদর উপজেলার চিনিশপুরে দলের অস্থায়ী কার্যালয় ও খোকনের বাড়িতে হামলা চালানো হয়।

স্থানীয়রা জানিয়েছেন, পদবঞ্চিতরা জেলা ছাত্রদলের বর্তমান কমিটিতে সন্ত্রাসী, চাঁদাবাজ এবং চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী দিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করে ছাত্রদলের সুনাম নষ্ট হয়েছে দাবি করেন। একই সঙ্গে খায়রুল কবির খোকনকে নরসিংদী জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে তারা খোকনের বিরুদ্ধে নানা বক্তব্য দিয়ে মিছিল শেষ করে ফেরার পথে বিএনপির কার্যালয়ে ও খোকনের বাড়িতে ভাঙচুর চালায়।

image


জানতে চাইলে ঢাকায় অবস্থান করা বিএনপি যুগ্ম  মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, আগামীতে বিএনপির জয় নিশ্চিত, তাই সরকারের একটি কুচক্রি মহল ছাত্রদলের নামধারী চিহ্নিত সন্ত্রাসীদের উসকানি দিয়ে এসব অপকর্ম করাচ্ছে। আমরা দলীয় এবং সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। বিশাল এই দলে এসব বিচ্ছিন্ন ঘটনা এবং সরকারের দালাল কর্তৃক অবাঞ্ছিত বলায় কিছু আসে যায় না।

আরও পড়ুন: কুমিল্লায় এমপি-চেয়ারম্যান গ্রুপের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম জানান, এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি।

গত ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে পদ না পেয়ে ওইদিন রাতেই কিছু নেতা-কর্মী কার্যালয়টিতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। পরে আরও কয়েকবার হামলার ঘটনা ঘটে।


একাত্তর/এসি

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর