নদী ভাঙনে রাতারাতিই কাজ করা যায়না: প্রতিমন্ত্রী

আপডেট : ২১ মে ২০২৩, ০৪:৪৯ পিএম

কুড়িগ্রামে নদী ভাঙনের শিকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এসময় তিনি সাংবাদিকদের বলেছেন, নদী ভাঙন হলে আমরা কাজ করবো। কিন্তু বললেই রাতারাতি কাজ করা যাবে না। তবে সরকার ভাঙন কবলিত এলাকাগুলোর দিকে খেয়াল রাখছে।

রোববার জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র বেষ্টিত কচাকোলা এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে নদী ভাঙনে পানিসম্পদ মন্ত্রণালয়ের কেউ এগিয়ে না এলেও বর্তমান সরকার খুব ভালোভাবে খেয়াল রাখছে। করোনার সময় প্রণোদনা দেওয়ার পরও বিভিন্ন প্রকল্প চলমান আছে। তবে তা ধীরগতিতে চললেও বন্ধ করা হয়নি। 

image


এসময় তার সঙ্গে ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওন) রমজান আলী, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়াম ীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।

আরও পড়ুন: রাজবাড়ীতে পুলিশের ওপর হামলায় মামলা, গ্রেপ্তার ১৭

চিলমারীর কাচকোল নদী ভাঙন এলাকা পরিদর্শন ও পথসভা শেষে বেলা তিনটার দিকে তিনি স্পিডবোট যোগে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ, কুড়িগ্রামের রৌমার-রাজিবপুরে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।


একাত্তর/এসি

কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর