বাড়িতে মোবাইল রেখে লাপাত্তা বিএনপি নেতা চাঁদ!

আপডেট : ২৩ মে ২০২৩, ১১:১৮ পিএম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। বাড়িতে মোবাইল ফোন রেখে আত্মগোপনে চলে গেছেন তিনি।

মঙ্গলবার সকালে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। 

তিনি জানান, আমরা রাজশাহী জেলা শাখা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে খুঁজে পাইনি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গেলো রোববার রাত সোয়া ১২টায় বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদি হয়ে রাজশাহীর পুঠিয়া থানায় চাঁদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 

মামলায় আজাদ অভিযোগ করেন, গত শুক্রবার শিবপুরহাট স্কুল মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের উপস্থিতিতে জনসভায় বক্তব্য দেয়ার সময় সভার বিএনপি নেতা চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। 

উল্লেখ্য, শুক্রবার (১৯ মে) জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। পরে রোববার বিকেল থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়। 

২২ সেকেন্ডের সেই ভিডিওতে চাঁদকে বলতে শোনা যায়, আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয়, আমার করব ইনশাআল্লাহ।

আরও পড়ুন: ভ্যাটমুক্ত হলো মেট্রোরেল সেবা

আবু সাইদ চাঁদের এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে ও তাকে অবলিম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। এ সময় ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতাসহ তৃণমূলের কর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। 


একাত্তর/এসি

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর