গাজীপুরে ১৭ কেন্দ্রে ৫২৩ ভোটে এগিয়ে নৌকা

আপডেট : ২৫ মে ২০২৩, ০৫:২৬ পিএম

দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এরিমধ্যে ১৭ কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী আজমত উল্লা খান ৫২৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। 

সিটি কর্পোরেশনের ৪৮০টি কেন্দ্রের মধ্যে ১৭টির ফলাফল পাওয়া গেছে। কেন্দ্রগুলিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ৭৪৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ৬৯০৭ ভোট। এছাড়া গাজী আতাউর রহমান ১৬৩১ ভোট, সরকার শাহনুর ইসলাম রনি পেয়েছেন ৯৬৬ ভোট।     

বৃহস্পতিবার সকাল আটটায় সব কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। শুরুর দিকে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। 

সহিংসতার খবর পাওয়া না যায়নি। প্রথমবারের মতো ইভিএমে কম সময়ে ভোট দিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন গাজীপুরের ভোটাররা। তবে কিছু কিছু কেন্দ্রে ইভিএমে ভোট দিতে গিয়ে অনেকের আঙ্গুলের ছাপ মিলতে দেরি হয়েছে। 

ভোটকেন্দ্রের পরিবেশ নিয়েও নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন ভোটাররা। তারা বলছেন, কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ছিল না কোনো অভিযোগ।

আরও পড়ুন: গাজীপুরে শান্তিপূর্ণ ভোট শেষে চলছে গণনা

সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী লড়ছেন। গাজীপুর সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন। 


একাত্তর/আরবি 

নির্বাচন শেষে বরিশালে সিটি করপোরেশনের ফল ঘোষণা শুরু হওয়ার পর বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। অর্ধেকের বেশি কেন্দ্রে তিনি...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর