গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন

৩০০ কেন্দ্রে মাত্র ১৫ হাজার ভোটে এগিয়ে জায়েদা খাতুন

আপডেট : ২৬ মে ২০২৩, ১২:১৪ এএম

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০০ কেন্দ্রের ভোট গণনা শেষে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন মাত্র ১৫ হাজার ৪০০ ভোটে এগিয়ে রয়েছেন।

৪৮০টি কেন্দ্রের মধ্যে ৩০০ কেন্দ্রের ফলে টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন পেয়েছেন এক লাখ ৫৬ হাজার ৭৫ ভোট; আর নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন এক লাখ ৪০ হাজার ৬৭৫ ভোট।

বৃহস্পতিবার সকাল আটটায় সব কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকাল চারটা পর্যন্ত। শুরুর দিকে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। 

দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের নির্বাচনে সহিংসতার কোনো খবর পাওয়া না যায়নি। প্রথমবারের মতো ইভিএমে কম সময়ে ভোট দিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন গাজীপুরের ভোটাররা। তবে কিছু কিছু কেন্দ্রে ইভিএমে ভোট দিতে গিয়ে অনেকের আঙ্গুলের ছাপ মিলতে দেরি হয়েছে। 

ভোটকেন্দ্রের পরিবেশ নিয়েও নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন ভোটাররা। তারা বলছেন, কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ছিল না কোনো অভিযোগ।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে। ভোট পড়েছে ৫০ শতাংশের বেশি। 

আরও পড়ুন: গাজীপুরে ভোট পড়েছে ৫০ শতাংশ: ইসি আলমগীর

সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী লড়ছেন। গাজীপুর সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন। 


একাত্তর/জো

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর