নরসিংদীতে হাড়িদোয়া নদী বাঁচানোর দাবি

আপডেট : ২৬ মে ২০২৩, ০৮:১৫ পিএম

নরসিংদীতে দূষণ ও দখলের কবলে পড়ে গুরুত্ব হারিয়ে ফেলা হাড়িদোয়া নদীকে বাঁচাতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় নরসিংদী প্রেসক্লাবে সংলাপটি অনুষ্ঠিত হয়।

সংলাপে পরিবেশবিদরা জানান, নরসিংদীর হাড়িদোয়া নদীসহ দেশের মৃতপ্রায় অন্য নদী ও খালগুলো নানাভাবে দূষণ করা। দখল, দূষণের কারণে নদী পাড়ের মানুষের জীবন-জীবিকার ওপর বড় ধরনের প্রভাব পড়ছে। 

বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের দূষিত বর্জ্য, নদী ভরাটসহ যেসব কারণে নদী দূষিত ও ভরাট হচ্ছে সেই ব্যাখ্যাও সংলাপে তুলে ধরেন বক্তারা। 

নদীর গুরুত্ব, নদী পাড়ের মানুষের অর্থনীতি, ব্যবসা এবং মৃতপ্রায় নদীকে কীভাবে বাঁচানো যায় সেসব বিষয়ে আলোচনা করা হয়। 

শত বছরের পুরনো বাণিজ্যকেন্দ্র নরসিংদীর ব্যবসা সম্প্রসারণের পেছনে নদীগুলো শতভাগ ভূমিকা রেখেছে বলে সংলাপে উল্লেখ করা হয়। 

বক্তারা বলেন, বর্তমান দূষণের ফলে নদীতে থাকা মৎস্য সম্পদের ক্ষতি, নদী পাড়ের কৃষক এবং জেলেদের ব্যবসা ধ্বংস হয়েছে। 

সংলাপে হাড়িদোয়া নদী নিয়ে মূল প্রবন্ধ আলোচনা করেন নরসিংদী সরকারি কলেজের অধ্যাপক ও প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ আলী। 

তিনি বলেন, এক যুগের ব্যবধানে হাড়িদোয়া নদীর চেহারা বদলে গেছে। শিল্পবর্জ্য ও মিনিউসিপাল আথরিটির সলিড ওয়েস্ট দিয়ে গত এক যুগ ধরে নদীটি বাংলাদেশের অন্যতম একটি দুষিত নদীতে পরিণত করা হয়েছে।  

রিভার অ্যান্ড ডেলটা রিসার্স সেন্টার (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, দেশের শত শত নদী আজ হুমকির মুখে। নদী রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর অবহেলার কারণে দেশের নদীগুলো রক্ষা করা যাচ্ছে না। এছাড়া ক্ষমতাসীনদের দৌরাত্ম, ভূমি দস্যুদের আগ্রাসী ভূমিকা নদীর দূষণ ও দখল বাড়াচ্ছে।  

সুইডেন সেভ্রিজ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় যৌথভাবে নাগরিক সংলাপের আয়োজন করে নরসিংদী পরিবেশ আন্দোলন, আরডিআরসি এবং বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)।

সংলাপে আরডিআরসি চেয়ারম্যান মোহাম্মদ এজাজের সভাপতিত্বে জেলার প্রায় শতাধিক বুদ্ধিজীবী, অধ্যাপক, পরিবেশ আন্দোলনের নেতা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নদী পাড়ের জনগোষ্ঠী ও নাগরিক সনাজের প্রতিনিধিরা অংশ নেন।


একাত্তর/এসি 

জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে এক স্থানীয় যুবদল নেতার বাড়ির গেটে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর