গুলিবিদ্ধ হওয়ার তিন মাস পর শিবপুরের চেয়ারম্যানের মৃত্যু

আপডেট : ৩১ মে ২০২৩, ০৯:০৫ পিএম

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ খান সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হওয়ার তিন মাস পর মৃত্যুবরণ করেছেন।

বুধবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি নিজ বাড়ীতে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে তিনি বাড়ি ফেরেন। 

তবে গত ১৯ মে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ দিন আইসিইউতে থেকে বুধবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। 

এদিকে, হারুনুর রশিদ খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। তার সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে টায়ার জ্বালিয়ে ঢাকা-নরসিংদী-মনোহরদী-কিশোরগঞ্জ সড়ক বন্ধ করে রাখেন। 

আরও পড়ুন: নরসিংদীতে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যার অভিযোগ

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষোভের পর শিবপুর বাজারে সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থাপনা ভাংচুর করে এবং একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। 

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 


একাত্তর/এসজে 

জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নিয়ন্ত্রণহীন ডেঙ্গু পরিস্থিতিতে দেশে ক্রমান্বয়ে প্রকট রূপ নিচ্ছে মশাবাহিত এই ডেঙ্গু জ্বর। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে...
স্কুলশিক্ষা ব্যবস্থার সংস্কার ও জীবনযাত্রার লাগামহীন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চরম উত্তাল হয়ে উঠেছে ইউরোপের দেশ ফ্রান্স। সাধারণ মানুষের অহিংস প্রতিবাদ এখন রূপ নিয়েছে নজিরবিহীন সহিংসতা, দাঙ্গা ও ব্যাপক...
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২১৭ জন রোগীর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে আরও তিনজনের...
রাজধানীর গুলশান থানায় দায়ের করা অর্থপাচার (মানিলন্ডারিং) প্রতিরোধ আইনের এক মামলায় দেশের শীর্ষস্থানীয় অলংকার প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'ডায়মন্ড ওয়ার্ল্ড'-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর