বিকল পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কায় মেকানিকের মৃত্যু

আপডেট : ০২ জুন ২০২৩, ০৩:০৭ পিএম

খাগড়াছড়িতে সড়কে বিকল পিকআপ মেরামতকালে একটি কাভার্ডভ্যান তাতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মেকানিকের মৃত্যু হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শহরের জিরোমাইল সংলগ্ন ২০ নাম্বার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মেকানিক আব্দুল জব্বার (২৮) খাগড়াছড়ি শহরের বাসিন্দা ও স্থানীয় মোটর গ্যারেজে মেকানিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গার দিকে যাওয়ার পথে পিকআপটি ২০ নাম্বার এলাকায় বিকল হয়। এরপর মেকানিক আব্দুল জব্বার গাড়িটি মেরামতের কাজ করছিলেন। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি কার্ভাডভ্যান পিকআপটিকে ধাক্কা দিয়ে জব্বারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: মোল্লাহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, এ দুর্ঘটনায় আহত আরও তিনজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।


একাত্তর/জো

শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর