পদ্মায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট : ০২ জুন ২০২৩, ০৮:৩৮ পিএম

মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে গোসল করে নেমে নিখোঁজ দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ আরেকজনকে উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস চেষ্টা চালাচ্ছে।

মৃত উদ্ধার বিশ্ববিদ্যালয় ছাত্রের নাম সৌম্য দাস। তিনি ঢাকার তেজগাঁওয়ের সরোজ দাসের ছেলে। সৌম্য ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের (ইউআইইউ) ছাত্র ছিলেন।

অপর নিখোঁজ ছাত্রের নাম নাফি। তিনি ঢাকার নতুন বাজারের শরিফুল হকের ছেলে এবং একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

আরও পড়ুন: নানার সঙ্গে পুকুরে নেমে অতলে হারালো নাতি

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুব হোসেন জানান, শুক্রবার ঢাকা থেকে বেলা ১১টার দিকে সৌম্য, নাফিসহ পাঁচ বন্ধু মাওয়া আসেন। তারা পদ্মা নদীতে স্পিডবোট নিয়ে ঘুরতে যান। মাঝ পদ্মায় স্পিডবোট থামিয়ে গোসল করতে নেমে দুই জন নিখোঁজ হন। খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। বিকাল চারটার দিকে সৌম্যের মরদেহ উদ্ধার করা হয়। নাফির খোঁজে উদ্ধার অভিযান চলছে। 


একাত্তর/এসি

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর