ঝিনাইদহ টেলিভিশন ফোরামের সভাপতি শিপলু, সম্পাদক রাজিব

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৭:৩৯ পিএম

টেলিভিশন সাংবাদিকতায় চ্যালেঞ্জ মোকাবেলা ও সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষে ঝিনাইদহে টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সবার সম্মতিতে ঝিনাইদহে আরটিভির জেলা প্রতিনিধি শিপলু জামানকে সভাপতি ও একাত্তর টেলিভিশনের রাজিব হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদকে সহ-সভাপতি, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবিকে যুগ্ম সাধারণ সম্পাদক, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক, সময় টিভির রিপোর্টার লোটাস রহমান সোহাগকে কোষাধ্যক্ষ, বিজয় টিভির জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম হিরোকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নিউজটোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিনকে ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক করা হয়েছে। 

এছাড়াও নির্বাহী সদস্য পদে বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি পিন্টু লাল দত্ত, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি  আসিফ ইকবাল মাখন, গাজী টিভির জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান, মাইটিভির জেলা প্রতিনিধি আনিচুর রহমান মিঠু মালিথা নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন। 

উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন- ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি বিমল কুমার সাহা, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এম রায়হান, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলু, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি শেখ সেলিম।

অন্য সদস্যরা হলেন- মোহনা টিভির জেলা প্রতিনিধি সোহেল আহম্মেদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মাজেদ রেজা বাঁধন, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি শাহরিয়ার রহমান রকি, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ, বাংলাটিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মেহেদি হাসান জিকু।


একাত্তর/এসি

ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর