রাবনাবাদ নদী থেকে তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ জুন ২০২৩, ০৯:৫৬ এএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গাছবনের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহের এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি আনুমানিক ২০ বছর বয়সী এক তরুণের।  

পুলিশ জানায়, শনিবার দুপুর দুইটায় নদীতে মরদেহ ভেসে থাকার খবর জানান স্থানীয় গ্রাম পুলিশ সাগর সর্দার। খবর পেয়ে রাঙ্গাবালী থানা পুলিশ ও পায়রা বন্দর নৌ-পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। এসময় মরদেহটির গায়ে সাদা-কালো ডোরাকাটা গেঞ্জি ছিল বলে জানান উদ্ধারকারীরা। 

আরও পড়ুন: মডার্ন পরিবহনের বাসচাপায় অটোচালকসহ তিনজন নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে রাঙ্গাবালী থানায় একটি অপমৃত্যু মামলা হলেও মামলাটি পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ি তদন্ত করবে। 


একাত্তর/জো

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর