দামাদামি করায় পুলিশ পিটিয়ে পালালো অভিযুক্তরা

আপডেট : ০৪ জুন ২০২৩, ০১:২৩ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় দোকানে দামাদামি করায় এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে দোকানের মালিক ও পার্শ্ববর্তী দোকানের কর্মচারীদের বিরুদ্ধে। 

শনিবার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের সাইয়েদ উদ্দিন সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আহত পুলিশ কনস্টেবল সোহেল রানাকে (২৫) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ঘটনার পর পালিয়ে গেছেন তাসিন ফ্যাশন হাউসের মালিক জহির ও পার্শ্ববর্তী দোকানের কর্মচারীরা।

আহত সোহেল রানা জানান, এক সহকর্মীকে নিয়ে তিনি ওই দোকানে মোজা কিনতে যান। দামাদামির এক পর্যায়ে দোকানদার তার সাথে খারাপ আচরণ করেন।  এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। 

এসময় আশেপাশের দোকানের ব্যবসায়ীরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও জহিরসহ পার্শ্ববর্তী দোকানের ৩-৪ জন কর্মচারী তার ওপর হামলা চালান। তারা তাকে মারধর করেন ও ভারী কিছু দিয়ে আঘাত করায় তার কপাল ফেটে যায়। 

পরে খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ও অন্য দোকানের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: পাওনা ৫০০ টাকা নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ১০

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে। 

তিনি আরও জানান, ঘটনার পরই অভিযুক্ত জহির ও তার সহযোগীরা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।


একাত্তর/এসজে

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু 'বাংলাদেশ সচিবালয়' স্থানান্তরের ঐতিহাসিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক...
বাঙালি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
দুই দুটি বিশ্বযুদ্ধের নারকীয় তাণ্ডব থেকে অক্ষত বেঁচে ফিরেছিলো ফ্রান্সের ঐতিহাসিক এই ঐতিহ্যবাহী ভবনটি। কিন্তু জীবনযাত্রার চড়া ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে ছড়িয়ে পড়া সাম্প্রতিক ইতিহাসের অন্যতম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর