স্কুলছাত্র আশিক হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড

আপডেট : ০৪ জুন ২০২৩, ০৪:৫৭ পিএম

কুমিল্লার হোমনায় স্কুলছাত্র আশিকুর রহমান আশিক হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া দুই জনকে সাত বছরের কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খালাস পেয়েছেন এক জন। 

রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, কুমিল্লা হোমনা উপজেলার আসাদপুরের মো: সুজন মিয়া (২৫), আল আমিন (৩০), সোহেল মিয়া (২৫), মো: শাহিন মিয়া ২৭ ও মো: সোহাগ মিয়া (২৮)। একইসঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও একই রায়ে আকিমুল হক মধু ও আবদুর রহমানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খালাস দেয়া হয় মো: সোহেলকে। 

সাজাপ্রাপ্ত সোহেল মিয়া, আকিমুল হক মধু, আবদুর রহমান এবং খালাস পাওয়া মো. সোহেল ছাড়া বাকি আসামিরা পলাতক রয়েছেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ২০১২ সালে অষ্টম শ্রেণির ছাত্র আশিককে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করা হয়।

আরও পড়ুন: বাইসাইকেল থেকে পড়ে আহত বেলজিয়ান প্রধানমন্ত্রী

রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত আশিকের বাবা মো: হারুন ভূইয়া বলেন, উচ্চ আদালতেও যেন এই রায় বহাল থাকে পাশাপাশি রায় যেন দ্রুত কার্যকর করা হয়।

কুমিল্লা আদালতের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।


একাত্তর/আরবিএস 

ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই যুবক নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর