রাণীনগরে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, জরিমানা

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৯:২১ পিএম

নওগাঁর রাণীনগরে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীর (১৫) বাল্যবিয়ে ও আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। 

সোমবার দুপুরে রাণীনগরের ইউএনও এবং রাণীনগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতে কনের বাবা সাজ্জাত হোসাইনকে ৪ হাজার টাকা জরিমানা করেছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন জানান, উপজেলার কুবরাতলী বাজারের সাজ্জাত নামে এক ব্যক্তি তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে সোমবার বাল্যবিয়ে দেওয়ার আয়োজন করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমি নিজে ও থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। এরপর মেয়েকে বাল্যবিয়ে না দেওয়ার শর্তে কনের বাবাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও আরও জানান, বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।


একাত্তর/এআর

অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে চার হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
টাঙ্গাইলে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে স্মার্ট এলপিজি টাঙ্গাইল নামে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর