বরিশাল-খুলনা-রাজশাহীতে চলছে আ. লীগ প্রার্থীদের জোর প্রচারণা

আপডেট : ০৮ জুন ২০২৩, ১২:১৭ পিএম

বরিশাল সিটি নির্বাচনে ৩৫ দফা ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। জয়ী হলে নগরীর খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন বলে জানান তিনি। অন্যদিকে খুলনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন দলের কেন্দ্রীয় নেতারা। নির্বাচনে ভোটারের উপস্থিতি বাড়াতে প্রচার চালাচ্ছেন তারা।

বুধবার দুপুরে বরিশালের ক্রাউন কনভেনশন হলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ।

৩৫ দফা ইশতেহারে তিনি জানান, জয়ী হলে অনাকাঙ্ক্ষিত হোল্ডিং ট্যাক্স রোধ, নগরীর খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন। এছাড়া অ্যাপের মাধ্যমে নাগরিকদের সমস্যা জেনে সমাধানের ব্যবস্থা নেবেন তিনি।

আবুল খায়ের আব্দুল্লাহকে জয়ী করার লক্ষ্যে প্রচারে নেমেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ গঠিত নির্বাচন পরিচালনা টিম।

খুলনাতেও আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন দলের কেন্দ্রীয় নেতারা। সিটি নির্বাচনে ভোটারের উপস্থিতি বাড়াতেই তারা নগর জুড়ে প্রচার চালাচ্ছেন।

এদিকে রাজশাহীতে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্রচারে নামেন তার দলের নেতাকর্মীরা। বসে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুরশিদ আলম। প্রচারের মাঠে ছুটে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও।

আরও পড়ুন: সন্ত্রাসীদের দেয়া আগুনে দগ্ধ হোটেল ম্যানেজারের মৃত্যু

আগামী ১২ জুন বরিশাল ও খুলনাতে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে রাজশাহীতে ভোট হবে ২১ জুন।


একাত্তর/আরএ

পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও অপচয়ের খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিগত সরকারের...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর