মাজারে যাওয়ার পথে অটো-ট্রাক সংঘর্ষে নিহত চার

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৫:৪৪ পিএম

জামালপুরে মাজারে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা হলেন জামালপুর সদরের ইটাইল কান্দাপাড়া গ্রামের ইউসুফ আলীর পুত্র সোলায়মান, সদর আলীর পুত্র আব্দুল মজিদ, ফয়েজ উদ্দিনের পুত্র শাহেদ আলী ও সোবহানের পুত্র অটোরিকশা চালক জয়নাল আবেদীন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, দুপুরে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক ও সদর উপজেলার ইটাইল থেকে শ্রীপুরগামী একটি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। 

এসময় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ ৯ জনই আহত হন। তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: সাতক্ষীরায় শিশুকে ধর্ষণচেষ্টার আসামি ঢাকায় গ্রেপ্তার

এরপর গুরুতর আহত সাতজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও দুইজনের মৃত্যু হয়। 

ওসি জানান, তারা সবাই ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া নিয়ে জামালপুর সদরের শ্রীপুরের একটি মাজারে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।


একাত্তর/এসজে

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর