টাঙ্গাইল-মানিকগঞ্জের রাস্তা প্রশস্তকরণে কাটা পড়ছে ২৩৭৯ গাছ

আপডেট : ১০ জুন ২০২৩, ০১:২৬ পিএম

টাঙ্গাইল থেকে মানিকগঞ্জ পর্যন্ত ৫৯ কিলোমিটার সড়কে শতবর্ষী অন্তত তিনশ গাছ কাটা হয়েছে। রাস্তা প্রশস্ত করার প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে সড়কটির প্রায় ২ হাজার ৩৭৯টি গাছ কাটা পড়বে। কাটা গাছগুলো পানির দরে বিক্রি করেছে সড়ক ও জনপথ বিভাগ। প্রায় আড়াই হাজার গাছ বিক্রি হয়েছে মাত্র ৫০ লাখ টাকায়।

পরিবেশবিদরা বলছেন; সব গাছ কাটার দরকার ছিলোনা কিনা; তা নিয়ে জরিপ হওয়া দরকার ছিলো।

টাঙ্গাইলের কাগমারী মোড় থেকে শুরু হয়েছে গাছ কাটা। সড়কের শ্মশান ঘাট, মানিকগঞ্জ ও আরিচা সড়কের মোড়ে মোড়ে পড়ে আছে কাটা গাছের খণ্ডগুলো। ডাল পালা হারিয়ে শতবর্ষী যে গাছগুলো দাড়িয়ে আছে সেগুলোও যে কোন সময় কাটা হবে।

মানিকগঞ্জ থেকে টাঙ্গাইল পর্যন্ত ৫৯ দশমিক ৫০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করার প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কাটা হয়েছে শতবর্ষী অন্তত তিনশ গাছ।

পুরো প্রকল্প বাস্তবায়ন করতে কাটা পড়বে আম, জাম, কাঁঠাল, মেহগনি ও বটসহ প্রায় দুই হাজার ৩৭৯টি শতবর্ষী প্রাচীন ফলদ ও বনজ গাছ।

স্থানীয়রা জানান, রোদের সময় পথ চলার সময় তারা এ গাছের ছায়ায় বসতেন। তারা অভিযোগ করে বলেন, গাছগুলো কাটার দরকার হলে পাঁচ-দশ বছর আগে অন্য গাছ লাগানো উচিত ছিল।

এমন সময় গাছগুলো কাটা পড়ছে যখন দেশ জুড়েই চলছে তীব্র তাপদাহ। অতীতের রেকর্ড ভাঙছে তাপমাত্রা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দীর্ঘস্থায়ী হচ্ছে গরম। গাছ না থাকলে গরমের প্রভাবটা আরও বাড়বে; যা বুঝতে পারছেন স্থানীয়রাও।

পরিবেশবিদরা বলছেন, রাস্তার উন্নয়ন দরকার। তবে গণহারে সব গাছ কাটার দরকার ছিলো কিনা সেই জরিপটা হওয়া দরকার ছিলো সবার আগে। যা কখনই হয়না। এতোগুলো গাছ কাটার প্রভাবটা নিশ্চিতভাবেই ঐ এলাকার পরিবেশ ও প্রতিবেশের ওপর পড়বে।

পরিবেশকর্মী শরীফ জামিল বলেন, যদি গাছ রেখে রাস্তা প্রশস্ত করা যায় তবে, কেন আমরা সেটি করবো না? সারাবিশ্বেই রাস্তার মাঝে বড় বড় গাছ রেখে রাস্তা বড় করা হয়।

কাটা গাছগুলোও প্রায় পানির দরে বিক্রি করেছে সড়ক ও জনপথ বিভাগ। বিশাল আকারের প্রায় আড়াই হাজার গাছ বিক্রি করা হয়েছে মাত্র ৫০ লাখ টাকায়।

আরও পড়ুন: রাজধানীতে পানি সংকট, ভোগান্তি

টাঙ্গাইল সড়ক ও জনপথের বৃক্ষপালন বিভাগের নির্বাহী কর্মকর্তা মীর মুকুট আবু সাঈদ গণমাধ্যমকে বলেন, মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় দেলদুয়ার-লাউহাটি-সাটুরিয়া সড়কে কাটা হচ্ছে ১ হাজার ৩৭০টি গাছ। এগুলোর জরিপ মূল্য ধরা হয়েছিল ১৬ লাখ ৫৬ হাজার টাকা। আর টেন্ডারের মাধ্যমে বিক্রি হয়েছে ২১ লাখ ৬০ হাজার টাকায়।

একই প্রকল্পের আওতায় আরিচা-ঘিওর-দৌলতপুর–নাগরপুর সড়কে কাটা হচ্ছে ১ হাজার ৯টি গাছ। এগুলোর জরিপ মূল্য ধরা হয়েছিল ১৯ লাখ ৯৫ হাজার টাকা। টেন্ডারের মাধ্যমে বিক্রি হয়েছে ২৭ লাখ ৫০ হাজার টাকায়।


একাত্তর/আরএ

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর