যুবকের এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত এক, আহত চার

আপডেট : ১১ জুন ২০২৩, ০৬:৫৪ পিএম

বাগেরহাটে এক যুবকের এলোপাথাড়ি ছুরিকাঘাতে একজন নিহত ও চার জন গুরুতর আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ছুরিকাঘাত করা যুবককে আটক ও ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা তিনটার দিকে জেলার চিতলমারী উপজেলার স্টিল ব্রিজের পাশে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রফিক খান (৪০)। তিনি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামের গাউস খানের ছেলে। পেশায় তিনি ইজিবাইকের চালক ছিলেন। 

ছুরিকাঘাতে আহতরা হলেন- রায়হান শেখ (২৭), আমিনুর রহমান (৩৬), আবু সাঈদ (২৪) এবং তানভীর (২৪)। তাদের বাড়ি চিতলমারী উপজেলার বিভিন্ন গ্রামে। 

আটক যুবকের নাম সম্রাট শেখ (২২)। তিনি চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণি গ্রামের বাসিন্দা। পুলিশে ভাষ্য, তিনি মাদকাসক্ত এবং মানসিক ভারসাম্যহীন।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আকতার জানান, সম্রাট হঠাৎ করে ধারালো ছুরি দিয়ে উপস্থিত ব্যক্তিদের  এলোপাথাড়িভাবে কোপাতে থাকেন। এসময় তার ছুরিকাঘাতে পাঁচজন গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রফিক খানকে মৃত ঘোষণা করে। অন্য চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রায়হান শেখের অবস্থা গুরুতর। 

আরও পড়ুন: কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় তিন তরুণ ফুটবলার নিহত

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ছুরিকাঘাতে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহতের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ । 
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর