কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় চার তরুণ ফুটবলার নিহত

আপডেট : ১১ জুন ২০২৩, ১০:৫২ পিএম

কুমিল্লায় ফুটবল খেলতে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় একটি ছোট পিকআপের চালকসহ চার জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৯ জন জন। ঘটনাস্থলে দুই জন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়। 

image


রোববার বিকেল চারটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ ভ্যান চালক মো. মোর্শেদ (৩০), লালবাগ হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র শাহিন আলম (১৪), একই স্কুলের দশম শ্রেণির ছাত্র মো: সাকিব (১৭) ও এসএসসি পরীক্ষার্থী মো: ফয়সাল (২০)। 

image


সদর দ‌ক্ষিণ থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, বিকেলে একটি ছোট খোলা পিকআপে করে ১৬ জন কিশোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) খেলার উদ্দেশে উপজেলা পরিষদ মাঠের যাচ্ছিলো। পথে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। আহত‌দের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, ৯ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিন জনকে মৃত ঘোষণা করা হয়েছে। 

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ জানিয়েছিলেন, এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

পরে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জন মারা যান। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে। 


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর