বরিশাল সিটি নির্বাচনে কার ঘরে কত ভোট?

আপডেট : ১২ জুন ২০২৩, ১১:১৫ পিএম

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় হয়েছে। বেসরকারি ফলাফলে ৮৭ হাজার ৮০৮ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। 

সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল শিল্পকলা একাডেমিতে রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা শুরু করেন।

বেসরকারি ফলাফলে নৌকা ভোট পেয়েছে ৮৭ হাজার ৮০৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা পেয়েছে ৩৩ হাজার ৮২৮ ভোট। এর বাইরে টেবিলঘড়ি পেয়েছে ৭ হাজার ৯৯৯ ভোট আর লাঙল মার্কার ঘরে এসেছে ৬ হাজার ৬৬৫ ভোট।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার আছেন ২ লক্ষ ৭৬ হাজার ২৯৭ জন তার ভেতর ভোট দিয়েছেন ১ লাখ ৪২ হাজার ১৭৭। অর্থাৎ ভোট দিয়েছেন শতকরা ৫১.৪৬ শতাংশ ভোটার।

এই সিটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৬টি। 


একাত্তর/এআর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর