সেই গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা, ভগ্নিপতি গ্ৰেপ্তার

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৯:৩৫ পিএম

গেলো ৮ জুন পটুয়াখালীর দুমকি নতুন বাজার এলাকায় শাহজাহান দারোগার ভাড়াটিয়া বাসায় হাত পা বেঁধে কেরোসিন দিয়ে পুড়িয়ে গৃহবধূ হালিমা আক্তার মীমকে হত্যার সাথে সরাসরি জড়িত তার চাচাত ভগ্নিপতি আরিফ সিকদারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার বলেন, ঘটনাস্থল থেকে কিছু দূরে দুমকি মহাসড়কের সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তির গতিবিধি অস্বাভাবিক দেখে ছায়াতদন্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। আরিফ সিকদারের ভাষ্যমতে, এ ঘটনার সব পরিকল্পনা ছিল মীমের। সে তার শাশুড়িসহ শ্বশুরবাড়ির অন্যদের ফাঁসানোর জন্য তাকে খবর দিয়ে আগুন লাগানোর একটি নাটক সাজাতে চেয়েছিল। কিন্তু নাটক সাজাতে গিয়ে তার শরীরে আগুন লেগে গেলে সে দুর্ঘটনার শিকার হন।

image


গ্রেপ্তারকৃত আরিফ সিকদার দুমকি উপজেলার কার্তিকপাশা গ্রামের হামেদ সিকদারের ছেলে। তিনি ঢাকায় কেরানীগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কর্মরত। মীমের সাথে তার প্রায়ই মোবাইলে কথা হতো। পরিকল্পনা করেই মীম ঢাকা থেকে আরিফ সিকদারকে দুমকি ডেকে আনেন এবং ঘটনা ঘটান। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, তার নিজের ফাঁদে নিজেই ধরা খেয়েছেন।

আরও পড়ুন: ঈদের আগে টিসিবি পণ্য পাবে কোটি পরিবার: বাণিজ্যমন্ত্রী

পুলিশ সুপার আরও জানান, আসামিকে কোর্টে চালান দেওয়া হয়েছে এবং তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তবে এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে।


একাত্তর/আরবিএস  

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে জেলা সদরের অন্য একটি এলাকায় বসতঘরে আগুনে পুড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে পারিবারের দাবি, জমি...
নরসিংদীতে ওয়ার্কশপের ভেতরে ঘুমন্ত এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে কয়েকজন লোককে দোকানের শাটারে আগুন দিতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
চিকিৎসাসহ মেডিকেলের স্তরে স্তরে রোগীদের হয়রানির অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১১ দালালকে গ্ৰেপ্তার করা হয়েছে। গ্ৰেপ্তার ব্যক্তিদের ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে...
ব্রাহ্মণবাড়িয়ায় মাটির গর্তে ঢুকিয়ে একজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার পর দেখা গেছে, ভিকটিমের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে, মাথার অবশিষ্ট কিছু ছিল না। মরদেহটি নারী নাকি পুরুষের তা...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর