চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র রাখার দায়ে দুইজনের যাবজ্জীবন

আপডেট : ১৪ জুন ২০২৩, ১০:০০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে সাতটি পিস্তল, পাঁচটি ওয়ান শ্যুটার গান, ৪০ রাউন্ড গুলি ও ১৩টি ম্যাগাজিন রাখার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। যাবজ্জীবন ছাড়াও আরেকটি ধারায় প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। 

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলার আতাউল শিমুল গ্রামের মো. আলামিন খন্দকার (২৯) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর হুদমাপাড়া গ্রামের মো. মজিবুর রহমান ধুলা (৪৫)। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পাথরভর্তি ট্রাকে করে অস্ত্রগুলো পাচার হচ্ছিল। 

এসময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর গ্রামের মেসার্স রাকিব এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের সামনে থেকে ট্রাকসহ অস্ত্রগুলো আটক করে। পরে র‍্যাবের উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী ভুঁইয়া শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: কুমিল্লায় ১৩ বছর আগের হত্যা মামলায় দুইজনের ফাঁসি

২০২০ সালের ১৫ জানুয়ারি উপ-পরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে আদালত সাক্ষ্য প্রমাণ শেষে এই রায় দেয়। একটি সাজা শেষের পর আরেকটি সাজা ভোগ করবেন আসামিরা। 


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর