টঙ্গীতে বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট : ১৯ জুন ২০২৩, ০২:৪১ পিএম

গাজীপুরের টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোমবার সকাল সাড়ে আটটায় টঙ্গী হোসেন মার্কেট এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

পরে পুলিশের অনুরোধে প্রায় ঘণ্টাব্যাপী এ অবরোধ তুলে নিয়ে কারখানায় ফিরে যান শ্রমিকরা। 

কারখানা সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে শ্রমিকরা জুন মাসের বেতন ও ঈদ উল আযহার বোনাসের টাকা পরিশোধের তারিখ ঘোষণা করার দাবি জানিয়ে আসছেন কারখানা কর্তৃপক্ষের কাছে।

তবে কয়েকদিন পেরিয়ে গেলেও বেতন বোনাসের টাকা পরিশোধের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি কারখানা কর্তৃপক্ষ। 

প্রতিদিনের মতো সোমবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। এসময় আবারও কর্তৃপক্ষের কাছে গেলে তারা শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করেন।

এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকার মহাসড়কে অবস্থান নেন।

আরও পড়ুন: নোয়াখালীতে সেপটিক ট্যাংকে মিললো পাইপগান-কার্তুজ

কারখানার মালিকপক্ষ জানায়, তারা শ্রমিকদের সাথে কথা বলছেন। কয়েকদিনের মধ্যে চলতি মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে বলে আশ্বাস দেন তারা।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গণি জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে আনা হয়েছে। শ্রমিক ও কারখানা মালিকের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। 


একাত্তর/এসজে

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
বিএনপি সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে-আসলে কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও বন্ধক রাখা...
কাতারের মরুভূমিতে ইতিমধ্যেই ফুটবলের এভারেস্ট জয় করেছে আর্জেন্টিনা। কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে প্রতি পদে পদে বুঝিয়ে দিয়েছে, একবার ট্রফি ছোঁয়া মানেই তাদের ক্ষুধার অবসান ঘটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর