অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ: মৃত্যু আরও বাড়লো

আপডেট : ২৪ জুন ২০২৩, ০৯:১০ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক বিভাজকে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। সবশেষ অ্যাম্বুলেন্সের চালকক ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট। তাদের মধ্যে চার শিশু ও তিন নারী রয়েছে।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ভাঙ্গার মালিগ্রাম অ্যাপ্রোচ সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সের রোগী তাসলিমা বেগম (৫০), তার মেয়ে ঢাকার চকবাজারের বাসিন্দা কমলা (৩০), কমলা ছেলে হাসিব (১০), আলফাডাঙ্গা গ্রামের বিউটি (২৬), শেখর বোয়ালমারী গ্রামের আরিফ (১২), মাঠ কুমড়া গ্রামের আফসা (১), আলফাডাঙ্গা গ্রামের মেহেদী (১০) এবং অ্যাম্বুলেন্স চালক ফরিদপুর সদরের মৃদুল মালো।

আরও পড়ুন: নতুন জঙ্গি সংগঠনের প্রধানের নির্দেশে সেনাদের ওপর হামলা

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ হেল বাকি বলেন, ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মালিগ্রাম ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্সে থাকা সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।


একাত্তর/এসি

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর