গাইবান্ধায় শিশু অপহরণ ও হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৩:১১ পিএম

গাইবান্ধায় ছয় বছরের এক শিশুকে অপহরণ ও হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।

রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ভোলা মিয়া জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ গ্রামের বাসিন্দা। এ মামলায় তার স্ত্রী লতিমন বেগম ও ছেলে রতন মিয়াকে বেকসুর খালাস দেয় আদালত। 

নিহত মো. নুরনবী উপজেলার সোনারপাড়া গ্রামের মো. ফুল মিয়ার ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি বিকেলে নুরনবীকে অপহরণ করেন ভোলা মিয়া, তার ছেলে রতন মিয়া এবং তার স্ত্রী লতিমন বেগম। পরে মোবাইল ফোনে পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন তারা।

এ ঘটনায় নুরনবীর বাবা ফুল মিয়া মুক্তিপণ না দিয়ে থানায় মামলা করলে দুইদিন পরে রাখালবুরুজ গ্রামের করতোয়া নদী থেকে নুরনবীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: নেশাখোরের ছুরিতে নারীর মৃত্যু, স্বামীসহ আটক দু'জন

পাবলিক প্রসিকিউটর মো. মহিবুল হক মোহন বলেন, ওই মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন বিচারক। সাজাপ্রাপ্ত আসামি রতন মিয়া জামিন পেয়ে পলাতক আছেন।


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর