রামপালের কয়লা নিয়ে মোংলায় ভিড়লো আরেক জাহাজ

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৭:৪৯ পিএম

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে রোববার মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি বসুন্ধরা ইমপ্রেস। ৩২ হাজার ১২১ মেট্টিক টন কয়লা নিয়ে গত ৩১ মে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।

রোববার সন্ধ্যা ৬টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১১ নম্বর এ্যাংকোরেজে ভিড়েছে কয়লাবাহী জাহাজটি।

সোমবার সকালে কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট। এর আগে এ মাসের ১০ জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৬ হাজার ৬২০ মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিলো চীনা পতাকাবাহী জাহাজ এম,ভি জে হ্যায়। 

বসুন্ধরা ইমপ্রেস জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড’র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, গত ৩১ মে ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩২ হাজার ১২১ মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম,ভি বসুন্ধরা ইমপ্রেস। কয়লাবাহী এ জাহাজটি রোববার বিকেল ৬টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১ নম্বর এ্যাংকোরেজে ভিড়েছে এবং সোমবার সকালের পালা থেকে কয়লা খালাসের কাজ শুরু হবে। 

image


তিনি আরও জানান, জাহাজ থেকে খালাসকৃত কয়লা লাইটারেজে (কার্গো-কোস্টার-নৌযান) করে নেয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে কয়লা পরিবহণের লাইটারেজ ভিড়ার পর জেটির নিজস্ব গ্রাপ্স (কামড়ীকল) দিয়ে কয়লা উত্তোলন করে কেন্দ্রের স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে তা মজুদ বা সংরক্ষণ করা হবে। 

আরও পড়ুন: ঈদে উত্তরের পথে কোনো ভোগান্তি হবে না: পুলিশ

তিনি জানান, এর আগে গত ১০জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আমদানীকৃত ২৬ হাজার ৬২০ মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১১ নম্বর এ্যাংকোরেজে ভিড়েছিল চীনা পতাকাবাহী জাহাজ এম,ভি জে হ্যায়। এর আগে ইন্দোনেশিয়া থেকে ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম,ভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্টিক টন ও ২৯ মে এম,ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্টিক টন কয়লা এসেছিলো মোংলা বন্দরে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর