এবার ভারত থেকে এলো ছয় ট্রাক কাঁচা মরিচ

আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৪:১০ পিএম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ছয় ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বাংলাদেশে ঢুকেছে। রোববার বেলা ১১টায় মরিচভর্তি ট্রাকগুলো ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে ভোমরা শুল্ক স্টেশনের কর্মকর্তারা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম টানা পাঁচদিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে আবার শুরু হয়েছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, পবিত্র ঈদুল আজহা’র কারণে ২৭ জুন মঙ্গলবার থেকে পহেলা জুলাই শনিবার পর্যন্ত পাঁচদিন ছুটি ছিল ভোমরা স্থল বন্দরে। 

ফলে টানা পাঁচদিন বাংলাদেশ পারের ভোমরা স্থল বন্দরে কোনো আমদানি ও রফতানি হয়নি। তেমনি ভারতের ঘোজাডাঙ্গা বন্দর থেকে আসেনি কোন পণ্য।

বেলা ১১টায় প্রথম পণ্য বোঝাই ট্রাক-লরি প্রবেশের পর থেকে ফের স্বাভাবিক আমদানি রফতানি কার্যক্রম শুরু হয় বন্দরে। বেলা ১২টা পর্যন্ত ২১টি পাথর বোঝাই ট্রাক ও ৬টি কাঁচামরিচ বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।

ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, আজ প্রথম চালানে কাঁচামরিচ বোঝাই ছয়টি ভারতীয় ট্রাক ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে এসেছে।

উল্লেখ্য, মাত্র দুই-তিন দিনের ব্যবধানে দেশের বিভিন্ন বাজারে ২০০ টাকার কাঁচা মরিচের দাম বেড়ে ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত হয়েছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। 

আরও পড়ুন: পায়রার জন্য এলো আরও ৩৬ হাজার টন কয়লা

ব্যবসায়ীরা জানান, কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করলেও বড় বাজারে এখনো এসে পৌঁছেনি। ভারতীয় কাঁচা মরিচ বাজারে এলেই দাম কমবে।

কত কমতে পারে জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, এটি নির্ভর করে কী পরিমাণ আমদানি হয়েছে তার ওপর।


একাত্তর/এসজে

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর