সুগন্ধায় বিস্ফোরণ: একজনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ তিন

আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৫:৪২ পিএম

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় ২৪ ঘন্টা পর ইঞ্জিন রুম থেকে (ইঞ্জিন গ্রিজার) আবদুস ছালাম রিদয় নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য তিন শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

রোববার সকাল ৯টা থেকে উদ্ধারকাজ চালাচ্ছে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।

অন্যদিকে, নিখোঁজদের স্বজনরা তাদের প্রিয় মানুষের খোজ পেতে সুগন্ধা নদীতে ট্রলার নিয়ে খোঁজাখুঁজি করছেন। 

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ থেকে শনিবার সন্ধ্যার পর থেকে রাত ৩টা পর্যন্ত চার লাখ লিটার তেল সরিয়ে নেয়া হয়েছে।

এর আগে, সাগর নন্দিনী-২ জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপোতে তেল খালাস করা জন্য ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল ভর্তি করে আসে। 

শনিবার দুপুর দুইটার দিকে জাহাজটি নোঙ্গর করা অবস্থায় নদীর অপর পাড়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে পুরো জাহাজে আগুন লেগে যায়। এতে চারজন দগ্ধ হওয়ার পাশপাশি চারজন নিখোঁজ হন।  

আরও পড়ুন: সুগন্ধায় জাহাজে বিস্ফোরণ: নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে

দগ্ধ চার শ্রমিক হলেন- শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭), ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. শাফায়েত আবরার জানান, উদ্দার অভিযান চালাতে তাদের দুটি বোট কাজ করছে। এছাড়া উদ্ধারকাজে সহায়তা করতে বরিশাল থেকেও একটি টিম রওনা হয়েছে। 


একাত্তর/আরবিএস 

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর