সুগন্ধায় জাহাজে বিস্ফোরণ: নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে

আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:৫০ এএম

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর নিখোঁজ চারজনের সন্ধানে উদ্ধার কাজ শুরু হয়েছে। 

রোববার সকাল ৯টা থেকে উদ্ধারকাজ চালাচ্ছে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।

অন্যদিকে, নিখোঁজদের স্বজনরা তাদের প্রিয় মানুষের খোজ পেতে সুগন্ধা নদীতে ট্রলার নিয়ে খোঁজাখুঁজি করছেন। 

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ থেকে শনিবার সন্ধ্যার পর থেকে রাত ৩টা পর্যন্ত চার লাখ লিটার তেল সরিয়ে নেয়া হয়েছে।

এর আগে, সাগর নন্দিনী-২ জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপোতে তেল খালাস করা জন্য ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল ভর্তি করে আসে। 

শনিবার দুপুর দুইটার দিকে জাহাজটি নোঙ্গর করা অবস্থায় নদীর অপর পাড়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে পুরো জাহাজে আগুন লেগে যায়। 

এতে দগ্ধ চারজন বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আরও পড়ুন: মাদারীপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

বাংলাদেশ কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. শাফায়েত আবরার জানান, উদ্দার অভিযান চালাতে তাদের দুটি বোট কাজ করছে। এছাড়া উদ্ধারকাজে সহায়তা করতে বরিশাল থেকেও একটি টিম রওনা হয়েছে। 


একাত্তর/এসজে

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
বন্দরসীমা, বহির্নোঙরে জাহাজের নিরাপত্তা, অননুমোদিত নৌযান চলাচল এবং অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ব্যাহত ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর