এবার কাঁচা মরিচের ঝালে নাজেহাল ক্রেতারা

আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৭:৩৩ পিএম

কাঁচা মরিচের দামে নাজেহাল ক্রেতারা। কৃষকরা বলছেন, প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে এবার কাঁচা মরিচের ফলন চারভাগের একভাগ হয়নি। 

মরিচ উৎপাদনের জেলাগুলোর পাইকারি বাজারেই সাড়ে চারশ’ টাকা থেকে পাঁচশ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। 

মানিকগঞ্জের খুচরা বাজারে রোববার সকালে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল ৭০০ থেকে ৮০০ টাকায়। দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কমে আসে মরিচের দাম।

খুচরা বাজারে এখন ৫৬০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, সুষ্ঠু মনিটরিং ব্যবস্থা থাকলে খুচরা বাজার এবং পাইকারি বাজারের ফারাক বেশি হতো না।

ফরিদপুরেও পাঁচশ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি কাঁচা মরিচ। যদিও ব্যবসায়ীরা বলছেন, একদিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম কমেছে দুইশ থেকে তিনশ’ টাকা।

আগামী কয়েকদিন মরিচের সরবরাহ বাড়লে দাম স্বাভাবিক হবে বলছেন তারা। এরিইমধ্যে ভারত থেকে আমদানি করা হয়েছে কাঁচামরিচ। ভোমরা বন্দর দিয়ে এসেছে ছয় ট্রাক কাঁচা মরিচ।

এদিকে, ঝিনাইদহের শৈলকুপাতে ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। যদিও জেলার অনান্য বাজারে এর দাম ৬০০ থেকে সাড়ে ৬০০ টাকা। 

গত সপ্তাহে কেজি তিনশ থেকে চারশ টাকা থাকলেও সিণ্ডিকেট ব্যবসায়ীদের কারণে এই দাম বেড়েছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। 

তবে বিক্রেতারা বলছেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে মরিচের ক্ষতি ও বাজারে মরিচ কম সরবরাহের কারনে দাম বেড়েছে।

নেত্রকোণার বাজারগুলোতে কমছে না মরিচের ঝাঁঝ। পাইকারি বাজারে প্রতি কেজি সাড়ে চারশ’ টাকা থেকে পাঁচশ’ টাকার মরিচ শহরের খুচরা বাজারে এসে বিক্রি হচ্ছে ৬০০-৮০০টাকা। 

আরও পড়ুন: সুগন্ধায় জাহাজে বিস্ফোরণ: নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে

তবে সবজির পাইকারি মোকাম বগুড়ার মহাস্থান হাটে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। একদিনের ব্যবধানে সেখানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম অর্ধেক কমে ২৫০ টাকা হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে মরিচের গাছ নষ্ট হয়ে যাওয়া কৃষক পর্যায়েই দাম বেড়ে গেছে। প্রতিদিন ১০ টনের জায়গায় পাইকারি আসে এক টস করে। ফলে দাম বাড়তেই থাকে। 


একাত্তর/আরবিএস  

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
কক্সবাজারে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় ছয় ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় জেলার টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী...
রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলাতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের আমিষের অন্যতম সস্তা উৎস ডিম। দোকানিরা বাড়তি দামে ডিম বিক্রি করায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করছে ভোক্তা অধিকার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর