কাশিমপুরে মারামারি করে কুমিল্লায় এখনও নির্ভার সেই পাপিয়া

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০১:২৬ পিএম

নরসিংদী যুব মহিলা লীগের জেলা কমিটির বহিষ্কৃত নেতা শামীমা নূর পাপিয়াকে এক কয়েদিকে পিটিয়ে জখম করার অভিযোগে গাজীপুর থেকে কুমিল্লায় আনা হয়েছে। ২৭ বছরের দণ্ডিত এই কয়েদিকে জেলবিধি অনুয়ায়ী রাইটারের দায়িত্ব দেওয়া হলেও কুমিল্লায় এখনও তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি।

এর আগে সোমবার  রাত সাড়ে ৯টায় তাকে প্রিজন ভ্যানে করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ- আল- মামুন। 

কুমিল্লা কারাগারের একটি সূত্র জানিয়েছে, রাত সাড়ে ৯টায় কুমিল্লা কারাগারের আনার পরই তাকে কারাগারের নারী ওয়ার্ডে রাখা হয়। কুমিল্লা কারাগারে ছোট-বড় দুইটি নারী ওয়ার্ড আছে। ছোটটিতে অন্ত্বসত্তা ও সন্তানসহ নারী হাজতিদের রাখা হয়। বড়টিতে রাখা হয় অন্য নারী হাজতিদের। সেখানে ২০-৫০ জন কয়েদি থাকেন। এই ওয়ার্ডেই তিনি রাত পার করেছেন। এখানে আসার পর এখনও কোনো দায়িত্ব পাননি পাপিয়া। তবে শিগগিরই তাকে দায়িত্ব দেয়া হবে। এছাড়াও পাপিয়াকে কারাগারে বিশেষ নজরে রাখা হবে, যেন আর কোনো ঘটনার অভিযোগ না উঠে। 

image


কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন বলেন, জেলবিধি অনুযায়ী তাকে দায়িত্ব দেওয়া হবে। তবে সোমবার মাত্র এসেছেন। আমরা অন্য কয়েদিদের সঙ্গেই তাকে রেখেছি। তাকে বিশেষ নজরে রাখা হবে। 

গাজীপুরের কাশিমপুর নারীদের কারাগারে এক কয়েদির কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে পাপিয়া ও তার সঙ্গীরা আক্রমণ করে। এতে মারাত্মকভাবে আহত হন ওই নারী কয়েদি। 

আরও পড়ুন: ঢাকাকে ছিনতাইমুক্ত না করার পর্যন্ত অভিযান: ডিএমপি

এক পর্যায়ে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে মেঝেতে ফেলে রাখা হয়। এ নিয়ে কারাগারের ভেতরে সালিশ বসে। সেখানে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়েন বন্দি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। তবে পাপিয়ার ভয়ে সাধারণ কয়েদিরা রুনার ওপর অমানুষিক নির্যাতনের প্রতিবাদ করতে সাহস পাননি। 


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর