সেই শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৯:১৬ এএম

দুই বান্ধবী নীলফামারীর কিশোরগঞ্জের নূর বানু ও বগুড়ার নন্দীগ্রামের নাসিমা আক্তার। দু'জনই গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করতো। নাসিমার কোনো সন্তান নেই, যে কারণে নিজের ৪০ দিনের শিশু পুত্র মাহিমকে বান্ধবীর কোলে তুলে দিয়েছিল নূর বানু। কিন্তু ১৪ মাস পর বাধ সাধেন তার স্বামী। অবশেষে সেই শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

জানা গেছে, বান্ধবী নূর বানুর কাছ থেকে ৪০ দিনের শিশুকে মৌখিক দত্তক নিয়ে নিজ বাড়িতে আসেন নাসিমা। ১৪ মাস পর সেই সন্তানকে ফিরে পেতে বুধবার সন্ধ্যায় নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন নীলফামারীর কিশোরগঞ্জের দক্ষিণ চাঁদখানা সারোভাসা গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী নূর বানু। পরে রাত ৮টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ বাংলাবাজার গ্রামে শিশুটির পালক মা নাসিমার কাছে যান থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান ও নারী শিশু হেল্প ডেক্স অফিসার ফরিদা পারভীন।

শিশু সহ তার পালক মা নাসিমাকে থানায় আনা হয়। পরে রাত ৯টার দিকে দুই পরিবারের সম্মতিক্রমে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। এসময় দুই বান্ধবী কান্নায় ভেঙে পরে। এমন সময় শিশুটি কেঁদে উঠলে থানায় উপস্থিত সবাই আবেগাপ্লুত হন।

শিশুটির মা নূর বানু জানায়, তিনি গাজীপুরে গার্মেন্টেসে কাজ করেন এবং তার স্বামী রিকশা চালায়। অভাবের সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গার্মেন্টেসে কাজ করার সুবাদে তার সঙ্গে নন্দীগ্রামের নাসিমার বান্ধবী সম্পর্ক গড়ে উঠে। নাসিমার কোন সন্তান নেই।

নূর বানুর সংসারে আর্থিক অসচ্ছলতার কারনে তাকে বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা করতো নাসিমা। নূর বানুর তৃতীয় সন্তান মাহিম গর্ভকালেও সহযোগিতা করে বান্ধবী। ওই শিশু জন্মের সময় ক্লিনিক ও ঔষুধের সম্পূর্ণ খরচ বহন করে নাসিমা। শিশু মাহিম জন্মের ৪০ দিন পর অসুস্থ হলেও নূর বানু দম্পতি চিকিৎসা করাতে পারছিলো না। গার্মেন্টসে চাকরির পাশাপাশি টাকা অভাবে নবজাতকের দেখভাল করা অসম্ভব হয়ে ওঠে।

নবজাতককে নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জে নিজ বাড়িতে চলে যায় নূর বানু। সেখানেও আর্থিক সমস্যায় শিশুর চিকিৎসা করাতে ব্যর্থ হয় ওই দম্পতি। পরে চিকিৎসার স্বার্থে এবং শিশুর জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে পরিবারের সম্মতিক্রমে ওই শিশুকে বান্ধবী নাসিমার নিকট মৌখিকভাবে দত্তক দেয় নূর বানু। কিন্তু ১৪ মাস পর বাধ সাধলেন স্বামী মোফাজ্জল। না বুঝে অভাবের সংসারে ভুল করে শিশু মাহিমকে মৌখিকভাবে দত্তক দিয়ে নুর বানু দম্পত্তি অনুতপ্ত হয় এবং মানসিকভাবে ভেঙে পরে।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্ত্তী জানান, এটি মামলা হওয়ার মতো ঘটনা নয়, বিষয়টি মানবিক ছিল। দুই বান্ধবীর মানবিক বন্ধন। শিশুর প্রতি মা স্নেহের দুই বান্ধবীর ভালোবাসা দেখে থানায় উপস্থিত সকলেই আবেগাপ্লুত হন। শিশু মাহিমকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার সময় দুই বান্ধবী নিজেদের জড়িয়ে ধরে কান্না শুরু করলে শিশুটিও কেঁদে ওঠে।


একাত্তর/এআর

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর