শোলাকিয়ায় জঙ্গি হামলার সাত বছর

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১২:২০ পিএম

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় জঙ্গি হামলার সাত বছর আজ। আদালতে অভিযোগপত্র দাখিলের পাঁচ বছরেও এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। বিচারের দীর্ঘসূত্রিতায় আক্ষেপ জানিয়ে নিহতের স্বজনরা ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন। এদিকে জেলা পুলিশসহ বিভিন্ন সংগঠন নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

২০১৬ সালের ৭ জুলাই কিশোরগঞ্জেুর ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে যখন লাখো মুসল্লি ঈদুল ফিতরের নামাজ পড়তে প্রস্তুতি নিচ্ছিলো, তখনি মাঠের অদূরে পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় জঙ্গিরা বোমা হামলা চালায়। দুই পুলিশ সদস্য আনসারুল হক ও জহিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। আহত হন পুলিশের আরো ১২ সদস্য।

সে সময় গোলাগুলিতে নিহত হন গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক। মারা যায় জঙ্গি আবির রহমান। এ ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল হলেও পাঁচ বছরে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু না হওয়ায় আক্ষেপ স্থানীয়দের।

ঝর্ণা রাণী ভৌমিকের স্বামী গৌরাঙ্গ নাথ ভৌমিক বলেন, আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

স্থানীয় বাসিন্দারাও জানান, তারা এ ধরনের আর কোন ভয়াবহ পরিস্থিতি কখনোই দেখতে চান না।

আসামিদের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ১৯ জন মারা গেছে। জীবিত পাঁচ জনের মধ্যে দুইজন আছে কিশোরগঞ্জ কারাগারে আর বাকিরা বিভিন্ন কারাগারে বন্দি। জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর জানান, সব আসামিকে এক সাথে হাজির করতে না পারায় সাক্ষ্য গ্রহণ দেরি হচ্ছে।

কিশোরগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আবু নাসের মো. ফারুক সন্জু বলেন, আগামী তারিখে আমরা পাঁচজন আসামিকে হাজির করতে পারবো।

জেলা পুলিশ সুপার জানান, দুই পুলিশ সদস্য জীবন দিয়ে জঙ্গি হামলা প্রতিরোধ করে আত্মত্যাগের নজির স্থাপন করে গেছেন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার রাসেল শেখ বলেন, আমাদের সদস্যদের আত্মত্যাগের শিক্ষা আমরা অনুসরণ করে যাচ্ছি।

আরও পড়ুন: ডেঙ্গুর প্রকোপ বাড়ছে কক্সবাজারে

পুলিশি তদন্ত শেষে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আগামী ২৫ জুলাই সাক্ষী গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।


একাত্তর/আরএ

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর