পিবিআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ছয়

আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৩:১৬ পিএম

সিরাজগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্য  পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিরাজগঞ্জ পিবিআই এর পুলিশ সুপার রেজাউল করিম। 

গ্রেপ্তাররা হলেন, সাহেদ নগর বেপারীপাড়ার মো. আব্দুল্লাহ আল মামুন (২৯), টুকরা ছোনগাছার ইব্রাহীম মোন্নাফ (২৫), ছোনগাছা দক্ষিণের ইকবাল চৌধুরী বাবু, চিলগাছার সাগর আলী শহিদুল (৪০), একই এলাকার বাবু মিয়া (৩২) ও দত্তবাড়ী এলাকার রুহুল আমিন (৩৭)। সবাই সিরাজগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার বলেন, চলতি বছরের দুই জানুয়ারি মধ্যরাতে সিরাজগঞ্জে সদর উপজেলার খোড়ারগাঁতী গ্রামে কৃষক আমজাদ শেখের বাড়িতে মুখে মাফলার পেঁচিয়ে ছয় জন প্রবেশ করেন। এসময় তারা নিজেদের পিবিআই পুলিশের পরিচয় দিয়ে ওই গৃহস্থকে মাদক ব্যবসায়ী দাবি করে ভয় দেখান। একই সঙ্গে নগদ ২০ হাজার টাকা নিয়ে যান। এরপর তারা আবারও একইভাবে আমজাদের কাছ থেকে আরও ১০ হাজার টাকা ও ১০ আনা স্বর্ণ নিয়ে যান। এসময় আমজাদের পরিবার বাঁধা দিলে আরও দুই জন আসেন। তারা নিজেদের পিবিআইয়ের এসআই হিসেবে পরিচয় দেন। এসময় তাদের কাছে  পিবিআই পুলিশের ঠিকানা ও সরকারি মনোগ্রাম যুক্ত খাম ছিল। 

এঘটনায় কৃষক আমজাদ শেখ সিরাজগঞ্জ সদর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে  মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত চারজনের মধ্যে একজন শিশু

পুলিশ সুপার জানান, গত পাঁচ জুলাই পিবিআই ছয় জনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার দায় স্বীকার এবং পরে আদালতে স্বীকারোক্তি দিয়ে জবানবন্দি দিয়েছেন। তাদের কাছ থেকে খেলনা পিস্তল, পিবিআইয়ের প্যাড ও একটি ট্যাব উদ্ধার করা হয়েছে। 

তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলমান আছে বলেও জানিয়েছেন পিবিআই পুলিশ সুপার।


একাত্তর/এসি

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর