তিস্তার ভাঙনে নদীতে বিলীন হাজার বিঘা আবাদি জমি

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৬:১৮ পিএম

তিস্তার ভাঙনে নদীতে বিলীন হয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার এক হাজার বিঘা আবাদি জমি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার।

ভুক্তভোগীরা জানান, ভাঙন ঠেকাতে কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয়ায় প্রতিবছর তিস্তায় বিলীন হচ্ছে একরের পর একর জমি।

তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া মাত্রই নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

নীলফামারীর ডিমলা উপজেলার খাড়াপাড়া গ্রামের পঞ্চাশোর্ধ্ব আব্বাস আলী। এক সপ্তাহ ধরে চলা ভাঙনে চলে গেছে তার আট বিঘা ফসলী জমি। একমাত্র আয়ের উৎস হারিয়ে এখন সে নির্বাক।

আব্বাস আলীর মতোই এখানে আবাদি জমি হারিয়েছেন প্রায় শতাধিক পরিবার। এখন তারা কিভাবে চলবেন কেউই জানেন না।

image


উজান থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তায় পানি বাড়লেও পরে কমার সাথে সাথে বাড়ছে ভাঙন। এতে বসতভিটা হারানোর ভয়ে আছেন ৫০০ পরিবার। 

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ভাঙন রোধে কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা না নেয়ায় প্রতিবছর তিস্তা নদী গিলে খাচ্ছে একরের পর একর জমি।

এই অবস্থায় দ্রুত পাইলিং এর মাধ্যমে ভাঙ্গন রোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি জানান ডিমলার পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ খান।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা জানান, ভাঙ্গন রোধে দ্রুতই কাজ শুরু করা হবে। ক্ষতিগ্রস্তদের দেয়া হবে সহযোগিতা।

আরও পড়ুন: পাওনাদারদের চাপে বাবার মরদেহ ফেলে পালালো সন্তানরা

গত ২১ জুন থেকে উজানের ঢলে বৃদ্ধি পায় তিস্তা নদীর পানি। এরপর চার দফায় পানি বিপদসীমা অতিক্রম করে। এরপর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙ্গন।


একাত্তর/জো

নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর